প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
ভোটার হলেন জাইমা রহমান
আঙুলের ছাপ,আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন জাইমা রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আনুষ্ঠানিকতা সারেন জাইমা রহমান।
আনুষ্ঠানিকতা শেষে বেলা ১২টা ৪৪ মিনিটে তারা ইটিআই ভবন ত্যাগ করেন। ভোটার হওয়ার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙুলের ছাপ ও আইরিশ জমা দিয়ে তাদের গাড়িবহর নির্বাচন ভবন ছেড়ে যায়।
উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি তিনি। তবে গত চব্বিশে জানুয়ারি অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন হলে তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন। এবার কন্যা জাইমা রহমানও ভোটার তালিকায় নাম লেখালেন।
Copyright © 2026 All rights reserved.